Showing posts with label হাসির বাক্স. Show all posts
Showing posts with label হাসির বাক্স. Show all posts

যে দেশের সী-বিচে নগ্ন হওয়ার আইন আছে

আয়ারল্যান্ডের দক্ষিণ ডাবলিনে চালু হতে যাচ্ছে হাক ক্লিফ বিচ। যাকে বলা হচ্ছে প্রথম ন্যুড বিচ বা নগ্ন সৈকত। 
অর্থাৎ সেখানে গিয়ে মানুষ নগ্ন হয়ে গোসল করার সুযোগ পাবে।
 উদ্যোক্তারা বলছেন, এই সৈকতে থাকবে সূর্য, বালু ও সমুদ্র কিন্তু থাকবে না কোনো বাথিং স্যুট।

এই নিয়ে যারা প্রচারণা চালিয়ে আসছিল সেই আইরিশ ন্যাচারিস্ট অ্যাসোসিয়েশনের ফ্যাট গ্যালাঘের বলেন, ন্যাকেড বিচ আয়ারল্যান্ডে ধারণার চেয়েও বেশি জনপ্রিয়তা পাচ্ছে। 
কারণ আইন-সম্মতভাবে নগ্ন সৈকতের দাবিতে কয়েক বছর ধরে প্রচারণা ছিল। 
এরপর একটি বিলের মাধ্যমে ২০১৭ সালে স্থানীয় কাউন্টি অফিস নগ্ন গোসলের পক্ষে লোকজনের সাক্ষর সংগ্রহ করে।

তবে ওই সৈকতে সেখানে শিশুদের উপস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে কোনো সংগঠন। 
এ বিষয়ে গ্যালাঘের ভাষ্য, এটা মোটেই কোনো পারিবারিক সৈকত নয়। 
এখানে অবশ্যই শিশুদের নেয়া ঠিক হবে না। তাদের জন্য এটা বিপদজনক হবে। 
কোনো শিশুকে সেখানে নিলে নজর রাখতে হবে। 
কারণ সেটি সাধারণ কোনো সৈকত হবে না।

গ্যালাঘের আরও বলেন, "আমরা শুধু কোনো আকর্ষণীয় সৈকতে যাচ্ছি না। 
আমরা আমাদের গাড়ি রেখে সেখানে যাবো, সেখানে আরোহণ করবো, বালুতে সময় কাটাবো এবং অন্য কেউ হয়তো সেখানে যেতে চাইবে না।


  বিবিসির খবর।
(তথ্যটি সংগৃহীত)

পুরুষের সফলতার পিছনে নারীর হাত

থাইল্যান্ডের একটি কুমিরের খামারে একটি কোম্পানির বার্ষিক বনভোজন চলাকালীন ... কোম্পানীর চেয়ারম্যান ঘোষনা দিলেন
যে, কোন কর্মচারী যদি কুমিরে ভরা এই পুকুর সাতরে এপার থেকে উপারে গিয়ে জীবন নিয়ে বেঁচে উঠতে পারে তবে সে ৫ মিলিয়ন ডলার পুরস্কার পাবে আর যদি সে মারা যায় তবে তাঁর পরিবার ২ মিলিয়ন ডলার পাবে। দীর্ঘক্ষন ধরে কেউই চ্যালেঞ্জ নিতে সাহস করেনি।
তারপর হঠাৎ একজন মানুষ ঝাঁপিয়ে পড়ে এবং তার জীবনহানির কথা ভেবে পাড়ে দাঁড়ানো সবাই আফসোস করতে থাকে।
তবে সৌভাগ্যক্রমে সে অক্ষত অবস্থায় পুকুরটি পার হতে সক্ষম হয়।
হাঁপাতে হাঁপাতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর তাত্ক্ষণিক মিলিওনেয়ার বনে যাওয়া লোকটি চেঁচিয়ে বলতে থাকে- “আমাকে কে ধাক্কা দিয়েছিল?” দূর্ভাগ্যক্রমে কাজটি তার স্ত্রীই করেছিল !!! এবং সেই দিন থেকে এই প্রবাদটি চালু আছে যে, "পুরুষের প্রত্যেক সফলতার পিছনে একজন নারীর হাত আছে”